1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে জামায়াতে ইসলামীর ‘যুব সমাবেশ–২০২৬’ ও বনভোজন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর বাঘায় প্লাবিত চকরাজাপুরে ১০০ বন্যার্ত পরিবারের মাঝে আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ নাচোলে জামায়াতে ইসলামীর ‘যুব সমাবেশ–২০২৬’ ও বনভোজন অনুষ্ঠিত লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া তামার তার উদ্ধার, গ্রেফতার ১ বিদেশি বিনিয়োগকারীদের নজরে পঞ্চগড়ের দেবীগঞ্জ ইকোনমিক জোন ও বন্ধ চিনিকল নওগাঁর আত্রাইয়ে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দেবহাটার কামটায় রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট দেবহাটায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নাচোলে জামায়াতে ইসলামীর ‘যুব সমাবেশ–২০২৬’ ও বনভোজন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক (মোঃ নাসিম), নাচোল:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘যুব সমাবেশ–২০২৬’ ও সামাজিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নাচোলের নান্দনিক দামুস বিলের মনোরোম পরিবেশে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন নাচোল পৌরসভা যুব বিভাগের সভাপতি মো. রায়হান আলী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মো. সফিক এনায়েতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাচোল পৌরসভা জামায়াতের আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:

  • ডা. মো. রফিকুল ইসলাম: নায়েবে আমীর, নাচোল পৌর জামায়াত

  • মো. খলিলুর রহমান: সেক্রেটারি, নাচোল পৌর জামায়াত

  • সহ সংগঠনের জেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দিনব্যাপী এ আয়োজনে যুবকদের জন্য নানা ধরনের খেলাধুলা ও সচেতনতামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য মনোরম প্রাকৃতিক পরিবেশে এক বনভোজনের আয়োজন করা হয়।

আয়োজক কমিটি জানায়, যুবসমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ইসলামী ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে ‘যুব সমাবেশ–২০২৬’ সমাপ্ত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট