
# মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
পোরশা উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার সরাইগাছি জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে সকালে একটি বিশাল আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি সরাইগাছি জিরো পয়েন্টের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে সরাইগাছি জিরো পয়েন্টে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইকবাল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. সুফি শাহ্ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাসুদ রানা, পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলাম সাদেক, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন বাবু, যুবদল নেতা মো. আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম গামা, যুবদল নেতা মো. ইব্রাহিম হোসেন কালু, এবং নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহ্জামান।
এছাড়াও নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যুবদল নেতা মো. আব্দুল রাকিব ও জব্বার আলীর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন আয়োজনে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।#