1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল

বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফাইল ছবি

৥ মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: শিক্ষকদের বদলি নীতি বাস্তবায়ন ও নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে অন্তত ২০ হাজার শিক্ষক-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে জোর প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি দেলাওয়ার হোসেন আজিজী জানান, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। এতে কমপক্ষে ২০ হাজার শিক্ষক-কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, সাধারণ শিক্ষকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির সার্বিক বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীদের ঘোষিত ৩ দফা দাবি:

১. স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির আদেশ অবিলম্বে জারি করা।

২. নবম পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত বেতন-ভাতা প্রদান করা।

৩. আগামী ঈদুল ফিতর থেকেই শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করা।

দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে দেশের সর্বস্তরের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে জাতীয় প্রেস ক্লাবের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট