
নিজস্ব প্রতিবেদক (মোঃ নাসিম), নাচোল:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘যুব সমাবেশ–২০২৬’ ও সামাজিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নাচোলের নান্দনিক দামুস বিলের মনোরোম পরিবেশে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন নাচোল পৌরসভা যুব বিভাগের সভাপতি মো. রায়হান আলী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মো. সফিক এনায়েতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাচোল পৌরসভা জামায়াতের আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
ডা. মো. রফিকুল ইসলাম: নায়েবে আমীর, নাচোল পৌর জামায়াত
মো. খলিলুর রহমান: সেক্রেটারি, নাচোল পৌর জামায়াত
সহ সংগঠনের জেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ আয়োজনে যুবকদের জন্য নানা ধরনের খেলাধুলা ও সচেতনতামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য মনোরম প্রাকৃতিক পরিবেশে এক বনভোজনের আয়োজন করা হয়।
আয়োজক কমিটি জানায়, যুবসমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ইসলামী ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে ‘যুব সমাবেশ–২০২৬’ সমাপ্ত হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর