1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দুই লাখ টাকা মূল্যের ভেজাল বেকারি ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ বাজারের গুদারাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।

অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোমিয়া (প্রসিকিউটর) এবং বেঞ্চ সহকারী শিপলু চন্দ্র দাস।

যেসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুদারাঘাট এলাকার মামুন মিয়ার ‘মামুন স্টোর’, আবুল কাশেমের ‘কাশেম স্টোর’ এবং খাইরুল ইসলামের ‘আবেদীয়া স্টোর’-এ তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে বিএসটিআই অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট, চানাচুর, চিপস এবং নুডুলসসহ বিপুল পরিমাণ অননুমোদিত ভোগ্য ও শিশুখাদ্য উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব ভেজাল পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম জানান, অসাধু উপায়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট