1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারিয়াকান্দিতে ছাগলধরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে উত্তেজনা: প্রধান শিক্ষক হাসপাতালে, শিক্ষার্থীদের মানববন্ধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে জামায়াতে ইসলামীর ‘যুব সমাবেশ–২০২৬’ ও বনভোজন অনুষ্ঠিত লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া তামার তার উদ্ধার, গ্রেফতার ১ বিদেশি বিনিয়োগকারীদের নজরে পঞ্চগড়ের দেবীগঞ্জ ইকোনমিক জোন ও বন্ধ চিনিকল নওগাঁর আত্রাইয়ে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দেবহাটার কামটায় রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট দেবহাটায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সারিয়াকান্দিতে ছাগলধরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে উত্তেজনা: প্রধান শিক্ষক হাসপাতালে, শিক্ষার্থীদের মানববন্ধন আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, নগর উন্নয়ন নিয়ে আলোচনা

সারিয়াকান্দিতে ছাগলধরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে উত্তেজনা: প্রধান শিক্ষক হাসপাতালে, শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলার ছাগলধরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সংঘটিত এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, প্রস্তাবিত এডহক কমিটি নিয়ে আপত্তি জানিয়ে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

কমিটি গঠন নিয়ে বিতর্ক ও প্রধান শিক্ষক লাঞ্ছিত

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক ছাগলধরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের আক্তার হোসেনের ছেলে রাবিউল হাসান রানাকে সভাপতি মনোনীত করা হয়।

তবে এই কমিটির বিরোধিতা করে স্থানীয় কতিপয় বিএনপি নেতাকর্মী জোরপূর্বক বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন। একপর্যায়ে তারা প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে প্রাতিষ্ঠানিক বিভিন্ন নথিপত্র এলোমেলো করেন এবং আসবাবপত্র ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ঘটনা প্রসঙ্গে বলেন, “এডহক কমিটির সভাপতি নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এখতিয়ারভুক্ত সিদ্ধান্ত। এতে বিদ্যালয় কর্তৃপক্ষের সরাসরি কোনো ভূমিকা নেই। তা সত্ত্বেও কিছু লোক অহেতুক বিদ্যালয়ে প্রবেশ করে আমাকে লাঞ্ছিত ও অপমানিত করেছে।”

শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রশাসনের প্রতিক্রিয়া

ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

সামগ্রিক বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট