1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পদ্মায় নৌকা ভাসিয়ে ভারতে ঢুকে আটক বাঘার ৫ বাংলাদেশি, পরিবারের কান্না থামছে না - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন শিবগঞ্জে পদ্মার পানি অস্বাভাবিক বৃদ্ধি: ২৫০০ পরিবার পানিবন্দী, তীব্র খাবার পানি ও স্যানিটেশন সংকট পদ্মায় নৌকা ভাসিয়ে ভারতে ঢুকে আটক বাঘার ৫ বাংলাদেশি, পরিবারের কান্না থামছে না শিবগঞ্জে পদ্মার বন্যায় পানিবন্দী ২৫০ পরিবার পেল ত্রাণ

পদ্মায় নৌকা ভাসিয়ে ভারতে ঢুকে আটক বাঘার ৫ বাংলাদেশি, পরিবারের কান্না থামছে না

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 বিশেষ প্রতিনিধি: পদ্মা নদী দিয়ে পাট কিনে নৌকায় ফেরার পথে ভুলবশত ভারতীয় সীমান্তে ঢুকে পড়ায় রাজশাহীর বাঘা উপজেলার পাঁচ বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত ৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনাটি ঘটার ৫ দিন পার হলেও আটক ব্যক্তিদের সুনির্দিষ্ট কোনো খোঁজ না পাওয়ায় চরম উদ্বেগ ও কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা।

আটক ব্যক্তিরা হলেন—বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজছাত্র মোশাররফ হোসেন, পাট ব্যবসায়ী সাহাবুল আলী (৪০), বাবর আলী (৪০), নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) ও আশাদুল ইসলাম (৩৮)। এদের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী এবং দুজন নৌকার মাঝি-মাল্লা।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নদীপথে পাট কিনে ফেরার সময় নদীতে তীব্র স্রোত ছিল। স্রোতের কারণে নৌকার মাঝি দিক সামলাতে না পেরে ভুলবশত ভারতীয় সীমান্তের প্রায় ২ থেকে আড়াই কিলোমিটার ভেতরে চলে যান। এ সময় প্রায় ২০০ মণ পাট বোঝাই নৌকাসহ ওই ৫ জনকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

ঘটনার পর স্বজনরা স্থানীয় বিজিবির আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বিএসএফ জানায়, বিষয়টি এখন তাদের স্থানীয় আওতাভুক্ত নয়, উচ্চপর্যায়ে যোগাযোগ করতে হবে।

এদিকে, বিষয়টি রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এবং উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তবে এখনও আটকদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, আটকদের বাড়িতে স্বজনদের বিলাপ চলছে। নৌকার মাঝি আশাদুল ইসলামের মেয়ে বৈশাখী আকুতি জানিয়ে বলেন, “আমার বাবাকে এনে দেন। বাবা ছাড়া আমাদের সংসার চালানোর কেউ নেই।”

পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু জানান, আটক ব্যক্তিরা অত্যন্ত দরিদ্র ও সাধারণ ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কোনো চোরাচালানের অভিযোগ নেই। কেবল সীমান্ত ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদার জানান, “ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিজিবির সঙ্গে সমন্বয় করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দ্রুত ফেরত আনার চেষ্টা চালানো হবে।”

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট