1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে পদ্মার বন্যায় পানিবন্দী ২৫০ পরিবার পেল ত্রাণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন শিবগঞ্জে পদ্মার পানি অস্বাভাবিক বৃদ্ধি: ২৫০০ পরিবার পানিবন্দী, তীব্র খাবার পানি ও স্যানিটেশন সংকট পদ্মায় নৌকা ভাসিয়ে ভারতে ঢুকে আটক বাঘার ৫ বাংলাদেশি, পরিবারের কান্না থামছে না শিবগঞ্জে পদ্মার বন্যায় পানিবন্দী ২৫০ পরিবার পেল ত্রাণ সাতক্ষীরার শ্যামনগরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট: কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শিবগঞ্জে পদ্মার বন্যায় পানিবন্দী ২৫০ পরিবার পেল ত্রাণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে পদ্মার বন্যায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাকা ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাকবলিত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

পদ্মা নদীতে আশঙ্কাজনকভাবে পানি বৃদ্ধির ফলে নদীতীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের অন্তত আড়াই হাজার পরিবার বর্তমানে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পাকা ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাকবলিত ১১ মেট্রিক টন চালের বরাদ্দ থেকে প্রথম পর্যায়ে ২৫০টি পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় খাবার স্যালাইন, সুপেয় পানি ও প্রয়োজনীয় শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

Open photo

ত্রাণ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। উদ্বোধনকালে তিনি জানান, বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট