1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ:
দাম ও ফলন ভালো পাওয়ায় শিবগঞ্জে পাট চাষে কৃষকদের বিপ্লব রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা গোরহাঙ্গা রেলগেট ফ্লাইওভার দ্রুত সম্পন্নে রাসিক প্রশাসকের পরিদর্শন দেয়াল কেটে জুয়েলার্সে চুরি: খুলনা ও ঢাকা থেকে ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮, টাকা ও স্বর্ণ উদ্ধার রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস ১১১, নতুন জিপিএ-৫ পেলেন ৭৭ জন হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২: পবার রিফাতের অকাল মৃত্যু দৌলতপুর আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চট্টগ্রামে ট্যাংক গোলা বিস্ফোরণে সেনাসদস্য রিফাত নিহত, রাজশাহীর বাড়িতে শোকের ছায়া

শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে একটি কেন্দ্রীয় গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবী হাজীপাড়া কেন্দ্রীয় গোরস্থানে এ ঘটনা ঘটে।

মাত্র তিন মাস আগে রোপণ করা গাছগুলো কেটে ফেলায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। পরিবেশবান্ধব উদ্যোগ নষ্ট করার পাশাপাশি কবরস্থানের গাছ কাটার এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে প্রতিষ্ঠিত আজগবী হাজীপাড়া কেন্দ্রীয় গোরস্থানের ফাঁকা জায়গায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধনের জন্য তিন মাস আগে ১৬৮টি মেহগনি গাছ লাগানো হয়। নিয়মিত পরিচর্যায় বেড়ে ওঠা গাছগুলোর মধ্যে রাতের আঁধারে কে বা কারা ১৪০টি গাছ কেটে ফেলে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গাছগুলো কাটা অবস্থায় দেখে গোরস্থান কমিটিকে খবর দেন।

এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পিতভাবে গাছগুলো কেটে ফেলা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান।

Open photo

গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক মুবিন মিয়া বলেন, “রাতের অন্ধকারে সরকারি কবরস্থানের গাছ কেটে ফেলা অত্যন্ত অন্যায় ও দুঃখজনক। যারা এ কাজ করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

স্থানীয় ও গোরস্থান কমিটির ধারণা, আগে ওই স্থানে স্থানীয় যুবকরা খেলাধুলা করতেন। পরবর্তীতে খেলাধুলা বন্ধ করে সেখানে গাছ লাগানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে কারা গাছগুলো কেটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, “সরকার মানুষকে বেশি করে গাছ লাগাতে উৎসাহিত করছে। এমন সময়ে কবরস্থানে লাগানো এতগুলো গাছ কেটে ফেলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।” তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবি জানান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ঘটনাটি তিনি মৌখিকভাবে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট