1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দৌলতপুর আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
দেয়াল কেটে জুয়েলার্সে চুরি: খুলনা ও ঢাকা থেকে ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮, টাকা ও স্বর্ণ উদ্ধার রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস ১১১, নতুন জিপিএ-৫ পেলেন ৭৭ জন হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২: পবার রিফাতের অকাল মৃত্যু দৌলতপুর আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চট্টগ্রামে ট্যাংক গোলা বিস্ফোরণে সেনাসদস্য রিফাত নিহত, রাজশাহীর বাড়িতে শোকের ছায়া রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার অবৈধ মজুত: ডিলার সোলাইমান পাটোয়ারীর ১ মাসের কারাদণ্ড রাজশাহীতে মাদরাসা নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক আটক মিরপুরে শিক্ষার্থীদের মাঝে জার্সি উপহার দিলেন প্রেসক্লাব সভাপতি মারফত আফ্রিদী লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুক্তার কাঁচপুর-ভোলা ফেরি সার্ভিস উদ্বোধন ২০২৬: ঢাকা-ভোলা রুট, সময়সূচি ও গুরুত্ব

দৌলতপুর আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৌলতপুর আলিম মাদ্রাসার হেফজ বিভাগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) সকাল ১০টায় মাদ্রাসার চতুর্থ তলায় অবস্থিত হেফজ বিভাগের অডিটোরিয়াম রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হেফজ বিভাগের সহকারী শিক্ষক মোঃ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান। এতে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবপ্রেম, ন্যায়পরায়ণতা, সহনশীলতা এবং ইসলামের শান্তির বাণী তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, “মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্য দিয়েই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।”

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Open photo

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:

  • মাওলানা কবির হোসাইন — সিনিয়র শিক্ষক ও পরিচালক, হেফজ বিভাগ

  • আলহাজ্ব মাওলানা আবুল হাসান — সিনিয়র সহকারী মৌলভী

  • মাওলানা মোঃ মিজানুর রহমান — শিক্ষক

  • মাওলানা জাহাঙ্গীর হোসাইন — শিক্ষক

  • মোড়ল জাহিদুর রহমান

  • সেলিম হোসেন

  • হাফেজ মোঃ আসাদুল ইসলাম — শিক্ষক, হেফজ বিভাগ

  • হাফেজ আল আমিন আরাফাত — শিক্ষক, হেফজ বিভাগ

এছাড়াও নিয়ামত সহ স্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আবুল হাসান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট