1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
দাম ও ফলন ভালো পাওয়ায় শিবগঞ্জে পাট চাষে কৃষকদের বিপ্লব রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা গোরহাঙ্গা রেলগেট ফ্লাইওভার দ্রুত সম্পন্নে রাসিক প্রশাসকের পরিদর্শন দেয়াল কেটে জুয়েলার্সে চুরি: খুলনা ও ঢাকা থেকে ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮, টাকা ও স্বর্ণ উদ্ধার রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস ১১১, নতুন জিপিএ-৫ পেলেন ৭৭ জন হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২: পবার রিফাতের অকাল মৃত্যু দৌলতপুর আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চট্টগ্রামে ট্যাংক গোলা বিস্ফোরণে সেনাসদস্য রিফাত নিহত, রাজশাহীর বাড়িতে শোকের ছায়া

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তিন মাসব্যাপী এ গুরুত্বপূর্ণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার বিকেলে नगर ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহী মহানগরীর যে সুনাম রয়েছে তা অক্ষুণ্ণ রাখতে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

রাসিকের প্রশাসক প্রতিটি ওয়ার্ডে এডিস মশার লার্ভা জন্মানোর সম্ভাব্য স্থান চিহ্নিত করা, ঝোপঝাড় পরিষ্কার, ডোবা-নালায় কচুরিপানা অপসারণ এবং নির্মাণাধীন ভবনে পানি জমা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

Open photo

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় সচিব মোঃ সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ওয়ার্ড সচিবগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট