1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চট্টগ্রামে ট্যাংক গোলা বিস্ফোরণে সেনাসদস্য রিফাত নিহত, রাজশাহীর বাড়িতে শোকের ছায়া - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

চট্টগ্রামে ট্যাংক গোলা বিস্ফোরণে সেনাসদস্য রিফাত নিহত, রাজশাহীর বাড়িতে শোকের ছায়া

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

জিয়াউল কবীর, স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ার রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত হয়েছেন রাজশাহীর সন্তান সেনাসদস্য তাসনিম রিফাত (২৮)। নিহত রিফাত জেলার দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামের সন্তান।

বুধবার বেলা ১২টার দিকে হাটহাজারী ফিল্ড ফায়ার রেঞ্জে ট্যাংক ফায়ার করার সময় দুর্ঘটনাবশত ট্যাংকের ভেতরে গোলা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই সৈনিক (গানার) তাসনিম রিফাত নিহত হন।

তাসনিম রিফাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর জন্মস্থান রাজশাহীর দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর বাবা মো. আসাদুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর মা মারা যান।

Open photo

চার ভাইবোনের মধ্যে রিফাত ছিলেন দ্বিতীয়। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরে কর্মরত রিফাত বর্তমানে চট্টগ্রাম সেনানিবাসের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনে দায়িত্বরত ছিলেন।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, রিফাত বিবাহিত ছিলেন। তিনি স্ত্রী ও অবুঝ কন্যাসন্তানকে নিয়ে চট্টগ্রাম সেনানিবাসের সরকারি বাসভবনে থাকতেন।

বুধবার দুপুরে রিফাতের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীরা তাঁদের বাড়িতে ভিড় করেন। নিহতের প্রথম জানাজা বুধবার রাত ১০টায় চট্টগ্রাম সেনানিবাসের জসিম হলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর হেলিকপ্টারযোগে মরদেহ ঢাকায় নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাস থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট