1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে গোসলে নেমে কিশোরের করুণ মৃত্যু - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুক্তার কাঁচপুর-ভোলা ফেরি সার্ভিস উদ্বোধন ২০২৬: ঢাকা-ভোলা রুট, সময়সূচি ও গুরুত্ব শিবগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে গোসলে নেমে কিশোরের করুণ মৃত্যু আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে রূপসায় সাক্ষরতা দিবস পালিত রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা কাশিয়াডাঙ্গা মোড়ে বাস-অটোরিকশাচালকদের ঝামেলা, তীব্র যানজটে জনদুর্ভোগ দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে গোসলে নেমে কিশোরের করুণ মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চকের নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৩ ঘণ্টা পর ইউসুফ (১৩) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

নিহত ইউসুফ শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের পলাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দাদনচক ঘাট এলাকায় চকের নদীতে গোসল করতে গিয়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায় ইউসুফ। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে উদ্ধারে নদীতে নেমে তল্লাশি শুরু করে। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধারকারীরা নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্লভপুর ইউনিয়নের (৯ নম্বর ইউপি) চেয়ারম্যান মো. গোলাম আজম জানান, নদীতে গোসল করতে নেমে এক কিশোরের প্রাণহানির ঘটনা ঘটে। এলাকাবাসী ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট