
আকাশ সরকারঃ রাজশাহী টার্ফ-এর সৌজন্যে এবং স্পেশাল চাইল্ড কেয়ার অর্গানাইজেশনের তত্ত্বাবধানে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে একটি আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য অটিজম শিশুদের মানসিক বিকাশ, ইতিবাচক আচরণ গঠন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করা। প্রকৃতির নির্মল পরিবেশে বিভিন্ন বিনোদনমূলক ও অংশগ্রহণমূলক কার্যক্রমে অংশ নিয়ে শিশুরা আনন্দের পাশাপাশি সামাজিক মেলামেশা, আত্মপ্রকাশ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ পাচ্ছে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক সুস্থতা ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও তাদের জন্য এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।#