1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলায় জোয়ারে পানিতে ভেসে গেলো শতাধিক মহিষ - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনার ত্রাস ‘শুটার আরমান’ গ্রেপ্তার: উদ্ধার বিদেশি পিস্তল ও শটগান ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

ভোলায় জোয়ারে পানিতে ভেসে গেলো শতাধিক মহিষ

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সাব্বির আলম বাবুঃ ভোলার দৌলতখানে জোয়ারের পানিতে ভেসে গেলো খামারির শতাধিক মহিষ। জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিভিন্ন চরাঞ্চল থেকে এসব মহিষ ভেসে যায়। এতে খামারি ও মালিকদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনায় মহিষের মালিকেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, গত শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় দৌলতখান উপজেলার চর বৈরাগী, মেদুয়া, মদনপুর, চর হাজারি, হাজীপুর চরসহ কয়েকটি চরাঞ্চলের কিল্লা পানিতে তলিয়ে যায়। এতে বাতানে থাকা অর্ধশতাধিক মহিষ ও বিভিন্ন গবাদিপশু স্রোতের পানিতে বিভিন্ন দিকে ভেসে যায়। এর মধ্যে শতাধিক মহিষ ও গবাদিপশুর এখনো খোঁজ মেলেনি।

চরে থাকা একজন খামারি জানান, জোয়ারের পানিতে গোয়ালঘর, কিল্লা ও প্রয়োজনীয় আসবাবপত্র পানিতে তলিয়ে গেছে। মহিষ ও গবাদিপশু স্রোতের পানিতে ভেসে গেছে। নিখোঁজ মহিষ জীবিত আছে নাকি ডাকাতের কবলে পড়েছে, এটা আমরা এখনো নিশ্চিত নই। ক্ষতিগ্রস্ত মহিষের মালিকদের মধ্যে দৌলতখান পৌর বিএনপির সহসভাপতি বশির কমিশনার, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল (কমিশনার), হাজী আকবর, ইসমাইল এবং মোশাররফ মেম্বারসহ আরও অনেকেই রয়েছেন।

Open photo

মহিষের মালিক জাকির হোসেন বাবুল জানান, জোয়ারের পানিতে কিল্লা তলিয়ে যাওয়ার পর মহিষ ভেসে গেছে। তিন দিন খোঁজ করার পরও কোথায় সন্ধান মেলেনি। এ বিষয়ে আমরা গত ২২ জুলাই বুধবার দৌলতখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি। খামারিরা জানান, চরে মহিষ ও গবাদিপশু পালন করে আমরা জীবিকা নির্বাহ করি। একই সঙ্গে এতগুলো মহিষ হারিয়ে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, ‘মহিষ নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা বিভিন্ন থানায় জানিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট