1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী প্রতিনিধি: “কার্বন কমাও, সবুজ বাঁচাও—ভবিষ্যৎ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় প্রকৃতিই হোক অনুপ্রেরণার উৎস” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ডাসকো ফাউন্ডেশন উদ্যোগে ক্যাম্পেইন, র‍্যালি ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত এনগেজ (ENGAGE) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার লক্ষ্যে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে ১১০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ ও কার্বন নিঃসরণ কমাতে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে. এম. মমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, ডাসকো ফাউন্ডেশনের মাকসুদা খানম, রোকসানা খাতুন, দীপ্তি রানী, ফিরোজা খাতুন ও আবু ইউসুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় পরিবেশ ও প্রকৃতি রক্ষার কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে পরিবেশবান্ধব জীবনযাপন ও বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট