1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের মাটির স্বাস্থ্য রক্ষায় অবহেলা, চাষে অনীহা নতুন প্রজন্মের  শিবগঞ্জে চাঁদা না পেয়ে হোটেলে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা,থানায় এজাহার  ​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের কদমশহর উচ্চ বিদ্যালয়ে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত এনগেজ (ENGAGE) প্রকল্পের আওতায় স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল ও বুথ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে দাতা সংস্থা নেটজ বাংলাদেশ, কোডেক ও বারসিকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা ফুল দিয়ে অতিথিদের স্বাগত জানান। পরে প্রতিনিধিদল স্টুডেন্ট ফোরামের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও বাস্তবায়ন প্রক্রিয়া পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিবেশগত মানবাধিকার সপ্তাহ উদযাপনের দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শনের পাশাপাশি অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশিত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বিষয়ক সচেতনতামূলক নাটিকা উপভোগ করেন। নাটিকাটি উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। এ সময় অতিথিরা বিভিন্ন প্রদর্শনী বুথ পরিদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং বিদ্যালয় প্রাঙ্গণে জাম ও নিম গাছের চারা রোপণ করেন। পরে ফটোসেশনের মাধ্যমে পরিদর্শন কার্যক্রমের সমাপ্তি ঘটে। পরবর্তীতে প্রতিনিধিদল গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের আদরপাড়া সিএসও পরিদর্শন করেন। সেখানে সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন কার্যক্রম, অর্জন ও চ্যালেঞ্জ সম্পর্কে অবগত হন। স্থানীয় পর্যায়ে যুব ও শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেটজ বাংলাদেশের সারা খাতুন, বারসিকের বিদ্যুৎ মণ্ডল, রোকসানা পারভীন ও এফ এম মনজুরুর রহমান এবং ডাসকো ফাউন্ডেশনের শংকর কুমার স্বর্ণকার, মাকসুদা খানম, রোকসানা খাতুন ও দীপ্তি রানী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট