1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণ শুরু - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণ শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা ও ১৫টি ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র ৭৮ হাজার ৪৮০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে একযোগে এই ভিজিএফের চাল বিতরণ করা হয়। এতে স্ব-স্ব ট্যাগ অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
জানা যায়, এবার ঈদে দুস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এই চাল পেয়ে চকদৌলতপুর এলাকার আলেপনুর বেগম, বিউটি খাতুন, রোকসানাসহ হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট