1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্ত থেকে অর্ধগলিত বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির, সাংগঠনিক সম্পাদক  শুল্কায়ন মূল্য বাড়ায় ১৭দিন যাবত পাথর আমদানী বন্ধ, স্থবির সোনামসজিদ স্থলবন্দর,বেকার হয়ে পড়েছে সহস্রা ধিক শ্রমিক খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মনোনীত হলেন মোঃ সাদিকুর রহমান পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার মামলার  আসামী ঢাকা থেকে গ্রেফতার, বিস্ফোরক  দ্রব্য ও হিরোইন উদ্ধার   ফারাক্কার লংমার্চের ৪৯ বছর পরও  চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী যেন শুকনা চর শিবগঞ্জের  ৫৬ কমিনিটি ক্লিনিকে  ৯মাস থেকে ঔষধ বন্ধ, ভোগান্তিতে সেবা গ্রহিতরা   সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন: ফজলুল হক মিলন এমপি

শুল্কায়ন মূল্য বাড়ায় ১৭দিন যাবত পাথর আমদানী বন্ধ, স্থবির সোনামসজিদ স্থলবন্দর,বেকার হয়ে পড়েছে সহস্রা ধিক শ্রমিক

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ভারতীয় রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নতুন সিদ্ধান্তে মোতাবেক পাথর আমদানীতে অ্যাসেসমেন্ট ভ্যালূ (শুল্কায়নের জন্য নির্ধারিত সরকারি মূল্য) টন প্রতি  দুই ডলার বাড়িয়ে ১৩ডলার হতে ১৫ ডলার নির্ধারণ করায়  গত ১ মে হতে অদ্যবধি পাথর আমদানী বন্ধ রেখেছে  বাংলাদেশের পাথর আমদানিকারকরা।

এব্যাপারে দুই দেশের রপ্তানীকারকরা ১৪ ও ১৭ মে   দুইদিন বৈঠক করেও কোন সমাধানে আসতে পারেনি। ফলে একদিকে সরকার বঞ্চিত হচ্চে রাজস্ব থেকে,অন দিকে বন্দরের প্রায় আট হাজার শ্রমিক আয় থেকে বঞ্চিত হয়ে অসহায় অবস্থায়  হতাশ জীবন যাপন করছে।বন্দরে  পাথর বাহী ট্রাকের আনাগোনানা না  থাকায় চারদিকে শুধু শুন্যতা ও  নীরবতা বিরাজ করছে। প্রায় এক যুগ হতে সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ফল আমাদানী বন্ধ থাকার কারণে পণ্যবাহী ট্রাক আসা অনেকট কমে গিযে পাথর,পিঁয়াজ ও  চাউল সহ প্রায় ছয় শ  পণ্যবাহী ট্রাক আসতো। যা গত ১৭ দিন থেকে পাথর আমদানী  বন্ধ থাকায় বর্তমানে পণ্যবাহী ট্রাক আসছে মাত্র প্রায এক শ।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেন এমন পরিস্থিতিতে বাড়তি দুই ডলার শুল্কায়ন মূল্য পরিশোধ করে পাথর আমদানি করলে ব্যবসায়ীদের বড় ধরনের লোকসান গুণতে হবে ।ভারতীয় র প্তানিকারকদের এমন সিদ্ধান্তে আমরা হতাশ রয়েছি। তারা আরো বলেন আমদানি করা পাথরের প্রায় ২০ থেকে ৩০ শতাংশই নিম্নমানের থাকে, যা ব্যবসায়িক কোনো কাজে আসেনা। তবে শুরু হওয়া এ অচলাবস্থার কারণে দেশের অন্যতম গুরত্বপূর্ণ এ স্থলবন্দওে পুরোপুরি স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক।সমাধান না হলে দুর্বিষহ হয়ে উঠবে তাদেও জীবনযাত্রা।

এদিকে সোনামসজিদ স্থলবন্দও আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক, আরিফ উদ্দিন ইতি বলেন দু’দেশের ব্যবসায়ীদেও মধ্যে আলোচনা চলছে,ভারতীয় সহকারী হাইকমিশনারকে চিঠি দেয়া হয়েছে বলে জানায়।তবে শুল্কায়ন মূল্যের এ জটিলতা সমাধান না হলে বন্দরে রাজস্ব আদায়ে নামবে ধস।গত বৃহস্পতিবার ভারতের মহদীপুর এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ষোষ স্বাক্ষরিত এক প্রেস নোটে জানায়, গত ৯ মে বাংলাদেশ আমদানিকারক সংগঠনের চিঠির পরিপ্রেক্ষিতে পাথর রপ্তানির বিষয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সবার সম্মতিতে টন প্রতি অ্যাসেসমেন্টভ্যালু ১৫ ডলারই নির্ধারিত থাকবে।

সোনামসজিদ স্থল বন্দরের পানামা পোর্টের ম্যানেজার মো:মাইনুল ইসলাম জানান, পাথর আমদনীর ক্ষেত্রে গত ১৪ মে মহদীপুর স্থল বন্দরের  আমদানী –রপ্তানীকারকরা সভা করেও কোন সিদ্ধান্ত পৌঁছতে পারেন্। আজ ১৭ মে ভারতীয় মহদীপুর  স্থল বন্দরের  –রপ্তানী কারক  ও বাংলাদেশের সোনামসজিদ স্থল বন্দরের আমদানী –রপ্তানী গ্রুপ  সকাল ১১টা হতে বিকাল পর্যন্ত আলোচনা করে কোন সিদ্ধান্ত পৌঁছিতে না পারায় পাথর আমদানী বন্ধই থাকল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট