1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোড়শা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় সাংবাদিকদের সংগঠন পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ডিএম রাশেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শহিদুল ইসলাম। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইসমাইল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তোফাজ্জল হোসেন।এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এম রইচ উদ্দীন, মোস্তাকিম বিল্লাহ, নাঈম উদ্দীন ও ইউসুফ আলী।

পোরশা উপজেলা প্রেসক্লাবের এ নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, পোরশা থানার মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং এলাকার বিভিন্ন দুর্যোগসহ উন্নয়নমূলক কার্যক্রমগুলো সংবাদ মাধ্যমে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন।

তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন কমিটি পোরশার সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দায়িত্বশীলতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টদের মতে, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এ কমিটি গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট