1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে আমের মুকুলে হলুদ ছোঁয়া,নবরূপে সেজেছে প্রকৃতি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

নওগাঁর আত্রাইয়ে আমের মুকুলে হলুদ ছোঁয়া,নবরূপে সেজেছে প্রকৃতি

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বসন্তের আগমনী বার্তায় আম গাছে গাছে ফুটেছে মুকুল। গ্রামবাংলার প্রকৃতি এখন সেজেছে নতুন রূপে। মাঠের পর মাঠ জুড়ে সবুজ আমবাগানে হলুদাভ মুকুলের সমারোহ যেন এক মনোরম দৃশ্যের সৃষ্টি করেছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি আমগাছে এসেছে মুকুল। হালকা সুগন্ধে ভরে উঠেছে চারপাশ। ভোরের নরম রোদ আর বিকেলের মৃদু বাতাসে দুলছে আমের মুকুল—প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার মুকুল ভালো এসেছে। তবে অতিরিক্ত কুয়াশা, ঝড় বা শিলাবৃষ্টি না হলে ফলন ভালো হওয়ার আশা করছেন তারা। ইতোমধ্যে অনেক বাগান মালিক গাছের পরিচর্যা ও রোগবালাই দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

Open photo

আমচাষিরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার মুকুলের পরিমাণ বেশি। সঠিক যত্ন নিতে পারলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আমের মুকুলে ছেয়ে যাওয়া আত্রাইয়ের গ্রামাঞ্চল এখন যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের আবরণে ঢাকা। এতে কৃষকের মুখে যেমন হাসি ফুটেছে, তেমনি সাধারণ মানুষের মনেও বইছে বসন্তের আনন্দধারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট