1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মির্জাপুরের মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান  কর্তৃক একজন নারীকে নির্যাতনর করার অভিযোগ, ভিডিও ভাইরাল  লালপুরের মোহরকয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল আটক পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম সোনামসজিদ স্থল  বন্দরের  গত অর্থ বছরে  রাজস্ব আদায়  প্রায় ৮২০ কোটি টাকা সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন

রূপসায় ১১ দলীয় জোট প্রার্থীর দেয়াল ঘড়ির নির্বাচনী মতবিনিময় সভা 

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, রূপসাঃ রূপসায় খুলনা-৪ আসনের জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন এর দেয়াল ঘড়ির নির্বাচনী মতবিনিময় সভা ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় কাজদিয়া বাজারে টিএসবি ইউনিয়ন নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর খুলনা-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেন। তিনি তার নিজ গ্রামে অবস্থিত নির্বাচনী অফিসে নেতা কর্মীদের সামনে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন যা উপস্থিত নেতাকর্মীদের হৃদয় ছুয়ে যায়। কান্না- বিজড়িত কন্ঠে তিনি কাজদিয়া গ্রাম তথা টিএসবি ইউনিয়ন এর সন্তান হিসেবে দল-মত-ধর্ম নির্বিশেষে সকলের সমর্থন কামনা করেন।তিনি নির্বাচিত হলে এলাকায় মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ইনসাফ এবং উন্নয়ন প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মাওলানা সাখাওয়াত হোসেন এর আবেগী বক্তব্যে বিমোহিত হয়ে নেতাকর্মীরা দেওয়াল ঘড়িকে বিজয়ী করার শপথ গ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতা করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করা অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি টিএসবির সন্তান হিসেবে মাওলানা সাখাওয়াত হোসেনকে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করার আহবান জানান।

টিএসবি ইউনিয়ন আমীর অধ্যাপক আসাদুজ্জামান এর সভাপতিত্বে, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসুল এর পরিচালনা বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা লাবিবুল ইসলাম,এ্যাডঃ কামরুল হাসান পলাশ,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিমুদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ জুবায়ের, জেলা শিবির নেতা আবু জাফর,ছাত্র শক্তির জেলা সমন্বয়কারী শেখ ফয়জুল্লাহ,উপজেলা তারবিয়াত সম্পাদক হাফেজ জাহাঙ্গীর ফকির। ঘাটভোগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি জাহিদুর রহমান, সেক্রেটারি আল আমিন। জামায়াত নেতা আঃ মান্নান, ইউনিয়ন যুব সভাপতি শাফিয়ার রহমান,১ নং ওয়ার্ড সভাপতি আলমগীর ফকির, সেক্রেটারি কাজী খায়রুল,যুব সভাপতি সৈয়দ মাসুদ আলী,৭ নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ আঃ গফফার,৯ নং ওয়ার্ড সেক্রেটারি আফজাল হোসেন,ওলামা নেতা হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী,রবিউল ইসলাম, শ্রমিক কল্যাণ নেতা হেলাল খান সহ শতাধিক নেতা-কর্মী।

সংক্ষিপ্ত সভা শেষে নেতৃবৃন্দ আলাইপুর বাজারে মিছিল করে ঘাটভোগ ইউনিয়ন এর বিভিন্ন প্রোগ্রামের উদ্দেশ্য রওনা হন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট