1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর

দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, খুলনা: শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী উপলক্ষে খুলনা মহানগরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বেলা ১১:৩০ ঘটিকা থেকে তিনি নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং নিরাপত্তা তদারকি করেন।

১১৯টি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা

নগরীর বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, “দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে কেএমপির পক্ষ থেকে তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তিনি জানান, ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা কার্যক্রমে ১২০০-এরও বেশি পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। এর আগেই প্রাক-প্রস্তুতি, নজরদারি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল।

মণ্ডপ বিন্যাস ও ঝুঁকিভিত্তিক ব্যবস্থা

চলতি বছর খুলনা মহানগরীতে মোট ১১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। গুরুত্ব ও ঝুঁকি বিবেচনায় মণ্ডপগুলোকে চারভাগে ভাগ করে নিরাপত্তা প্রদান করা হচ্ছে: অধিক গুরুত্বপূর্ণ: ৫৩টি, গুরুত্বপূর্ণ: ৫০টি, সাধারণ: ১৩টি ও পারিবারিক পূজামণ্ডপ: ৩টি।

Open photo

টহল, সিসিটিভি ও গোয়েন্দা নজরদারি

কেএমপি কমিশনার আরও জানান, পূজা অর্চনাকারী ও দর্শনার্থীরা যাতে নিরাপদে মণ্ডপে আসতে পারেন, সেজন্য পুলিশ সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত বিশেষ পদক্ষেপসমূহ:

বহুমাত্রিক টহল: নিয়মিত পুলিশি টহল, চেকপোস্ট এবং পূজামণ্ডপভিত্তিক বিশেষ নিরাপত্তা টিম গঠন।

গোয়েন্দা নজরদারি: সাদা পোশাকে ডিবি পুলিশ, স্ট্যান্ডবাই পুলিশ টিম এবং সার্বক্ষণিক তদারকি টিম কাজ করছে।

প্রযুক্তিগত নজরদারি: সিসিটিভি (CCTV) ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

ট্রাফিক ব্যবস্থাপনা: গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও জনসমাগমপূর্ণ এলাকায় যান চলাচল এবং পার্কিং নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

পরিদর্শনকালে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:  মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত] ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস, ভারপ্রাপ্ত) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট