1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ি থেকে ‘বোমাসদৃশ’ বস্তু ও টাইম বোমা উদ্ধার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
আগামিকাল রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের রাজশাহী সফর: ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় ও কর্মসংস্থানের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: রাসিক প্রশাসক কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ি থেকে ‘বোমাসদৃশ’ বস্তু ও টাইম বোমা উদ্ধার দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক

কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ি থেকে ‘বোমাসদৃশ’ বস্তু ও টাইম বোমা উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়ি থেকে দুটি বোতলভর্তি পেট্রোল এবং একটি টাইম বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে আখড়া বাড়ির প্রধান ফটকের কাছ থেকে সন্দেহজনক অবস্থায় ব্যাগটি উদ্ধার করা হয়। পরে সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে পুলিশের বিশেষ বোমা নিষ্ক্রিয়করণ দল (SRU) এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টার দিকে আখড়া বাড়ির প্রধান ফটকের পাশে একটি নারিকেল গাছের নিচে সাদা মিষ্টির ব্যাগে মোড়ানো বস্তু দেখতে পান স্থানীয় সাধুরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্বরত কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনকে জানানো হয়।

ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতর পেট্রোলিয়াম ও বৈদ্যুতিক সরঞ্জাম দেখতে পেয়ে ওসি বিষয়টি কুষ্টিয়ার পুলিশ সুপারকে অবহিত করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দ্রুত মাজার এলাকা ফাঁকা করে দেয়া হয় এবং মূল ফটক বন্ধ করে পুলিশ, র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বাড়তি সদস্য মোতায়েন করা হয়।

সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের চার সদস্যের একটি বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। পরীক্ষায় ব্যাগের ভেতরে দুটি বোতলভর্তি পেট্রোল এবং একটি সক্রিয় টাইম বোমা শনাক্ত করা হয় এবং তা নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “রাতে সাধুরা পরিত্যক্ত ব্যাগটি দেখে জানালে আমরা দ্রুত ব্যবস্থা নিই। সকালে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট নিশ্চিত করে যে এটি একটি টাইম বোমা ছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে। আশা করছি দ্রুতই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

ঘটনার পর থেকে লালন আখড়া বাড়ি ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট