1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ রাসাদুদ জামান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চিকিৎসাসেবা নিতে এসে ওষুধ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে প্রান্তিক এলাকার শত শত গরিব ও অসহায় রোগীদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দৃশ্যমান সুদৃশ্য ভবনের সামনে বড় সাইনবোর্ড ঝুললেও কেন্দ্রের ভেতরে রোগীদের দেওয়ার মতো কোনো প্রয়োজনীয় ওষুধ নেই।

বিনামূল্যে সেবা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী

স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা মোঃ মাহাবুব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “জ্বর ও শারীরিক অসুস্থতা নিয়ে সকালে কেন্দ্রে এসেছিলাম। কিন্তু দায়িত্বরতরা বললেন কোনো ওষুধ নেই, বাইরে থেকে কিনে নিতে হবে। আমরা গরিব মানুষ, বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনব কীভাবে?”

এলাকাবাসীর অভিযোগ, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে মডেল ইউনিয়ন কেন্দ্রটি স্থাপন করা হলেও ওষুধ না থাকায় এর মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে।

সরবরাহ সংকটের কথা জানালেন দায়িত্বপ্রাপ্তরা

ওষুধ না থাকার বিষয়ে কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা জানান, “উপজেলা থেকে গত কয়েক মাস ধরে আমরা ওষুধের কোনো সরবরাহ পাচ্ছি না। তবে ওপরের মহলে চাহিদা পাঠানো হয়েছে। সরবরাহ মিললেই রোগীদের দেওয়া সম্ভব হবে।”

এ বিষয়ে আত্রাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ওষুধ সংকটের কথা স্বীকার করে বলেন, “আমাদের কাছে বর্তমানে ওষুধ সরবরাহ নেই। উপজেলা পর্যায় থেকে চাহিদাপত্র পাঠানো হয়েছে। উপর থেকে নতুন ওষুধ সরবরাহ আসামাত্রই তা যথাযথ নিয়মে কেন্দ্রগুলোতে বণ্টন করা হবে।”

সেবা চালুর জোর দাবি এলাকাবাসীর

সাইনবোর্ড সর্বস্ব না রেখে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অবিলম্বে প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও এলাকবাসী। তারা মনে করেন, দ্রুত প্রয়োজনীয় ওষুধ পাওয়া গেলে এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্নবিত্ত পরিবারগুলো বড় ধরনের ভোগান্তি থেকে রক্ষা পাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট