1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, খুলনা প্রতিনিধি: সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি করে চাঞ্চল্যকর ওয়াহিদুজ্জামান শামীম হত্যা মামলার প্রধান আসামি মোঃ ফজলুল হক আমিনীকে (৪৫) গ্রেফতার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল।

গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ফজলুল হক আমিনী দেবহাটা থানার দক্ষিণ পারুলিয়া এলাকার ক্বারী রুহুল আমিনের ছেলে।

অডিও ভাইরাল ও হাসপাতালে হামলার বিবরণ

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ২০২৬ (সোমবার) ভিকটিম ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) ও তাঁর স্ত্রীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। উক্ত অডিওতে ধর্ম অবমাননাকর মন্তব্য রয়েছে—এমন অভিযোগ তুলে স্থানীয় কিছু লোক উত্তেজিত হয়ে শামীমের বাড়িতে হামলা চালায়।

পরদিন ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে কিছুটা মানসিক ভারসাম্যহীন শামীম স্থানীয় বাজারের এক পল্লী চিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিতে গেলে একদল লোক তাঁকে টেনে বের করে মারধর করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

পরবর্তীতে একই দিন রাত আনুমানিক রাত ৮:৩০ ঘটিকার দিকে ফজলুল হক আমিনীর নেতৃত্বে একদল লোক মিছিল নিয়ে হাসপাতালে হামলা চালায়। তারা হাসপাতাল থেকে শামীমকে ছিনিয়ে নিয়ে পুনরায় বেধড়ক পেটায়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামীম মারা যান।

দেবহাটা থানায় মামলা ও আইনগত ব্যবস্থা

এ ঘটনায় নিহতের বড় ভাই আবদুল জলিল বাদী হয়ে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়, যেখানে ফজলুল হক আমিনীকে ১ নম্বর ও প্রধান আসামি করা হয়েছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও এসআরবি-৬ (সিপিসি-১, সাতক্ষীরা) এর কোম্পানি কমান্ডার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, “আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে এসআরবি-৬ এর চলমান অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট