1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে কাব ক্যাম্পুরীর ক্যাম্প ফায়ার ও সমাপনী

দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, খুলনা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জোরদার নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬)। পূজামণ্ডপগুলোতে বিশেষ টহল, গুরুত্বপূর্ণ প্রবেশপথে তল্লাশিচৌকি, সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি এবং রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর মনিটরিং চালানো হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় খুলনার ধর্মসভা মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এসআরবি-৬-এর আওতাধীন ৮টি জেলায় মোট ৫ হাজার ৩৫৪টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে খুলনা জেলা ও মহানগরী মিলেই ৩৯৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৩ অক্টোবর থেকে এসব মণ্ডপের নিরাপত্তায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ের জন্য প্রতিটি উপজেলায় একজন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, যারা সরাসরি সার্বিক নিরাপত্তাব্যবস্থা তদারক করছেন।

লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, পূজাকেন্দ্রীক তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে:

  • প্রথম স্তর: শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি এবং মণ্ডপগুলোতে নিয়মিত টহল।

  • দ্বিতীয় স্তর: সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি।

  • তৃতীয় স্তর: যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা।

Open photo

তিনি আরও উল্লেখ করেন, পূজাকে কেন্দ্র করে অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা বা গুজব ছড়ানোর অপচেষ্টা রুখতে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট