1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত

দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বাঘা উপজেলার প্রতিটি পূজামণ্ডপে বইছে উৎসবের আমেজ। দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়া, ভক্তি নিবেদন, পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডা এবং ছবি তোলার ধুম পড়েছে মণ্ডপগুলোতে। ধার্মিক রীতিনীতির পাশাপাশি এবার যুক্ত হয়েছে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বিশেষ বার্তা।

রোববার (১৮ অক্টোবর) মহাষ্টমীর আবহাবহে বাঘা উপজেলার নারায়ণপুর, বলিহার ও আড়ানীসহ বিভিন্ন এলাকার মন্দির ও পূজামণ্ডপ ঘুরে উৎসবের এই আমেজ লক্ষ্য করা যায়।

পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

উৎসব চলাকালে বলিহার উত্তরপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, বলিহার মধ্যপাড়া কালীমাতার মন্দির, বলিহার সার্বজনীন শিব মন্দির এবং বিনোদপুর সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদার। এ সময় তিনি পূজার সার্বিক খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে ইউএনও তকী ফয়সাল তালুকদার বলেন:

“দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধেরও প্রতীক। পূজার আসল শিক্ষা হৃদয়ে ধারণ করতে পারলেই উৎসবের সার্থকতা মিলবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে আমাদের একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার, আনসার-ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী।

উৎসবের আমেজ ও দর্শনার্থীদের অনুভূতি

পূজা মণ্ডপগুলোকে ঘিরে জমে উঠেছে ছোট-বড় মেলা ও হরেক রকমের দোকানপাট। বর্ণিল আলোকসজ্জা ও তরুণদের আড্ডায় মুখরিত চারপাশ। ছুটির দিনে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের উপস্থিতিতে উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

ঘুরতে আসা কলেজ শিক্ষার্থী শান্ত মিঞা বলেন, “উৎসব তো সবার জন্য। বন্ধুদের সঙ্গে এমন প্রাণখোলা আড্ডা কেবল ঈদ আর পূজাতেই জমে ওঠে।”

পরিবার নিয়ে আসা অপূর্ব কুমার অনুভূতি ব্যক্ত করে বলেন, “অঞ্জলি দেওয়া আর পরিবারের সবাইকে নিয়ে পূজায় আসার আনন্দই আলাদা। পূজা মানে শুধু ঘোরাঘুরি নয়, সবার মাঝে আনন্দ ভাগ করে নেওয়া।”

পূজামণ্ডপে সরকারি ও ব্যক্তিগত অনুদান

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় মোট ৪৭টি পূজামণ্ডপে অনুদান হিসেবে ৫০০ কেজি চাল দেওয়া হয়েছে। এছাড়া পৌরসভা, ইউনিয়ন পরিষদ, স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপি ও ছাত্রদল নেতাদের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বাঘা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে বলেন:

“সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐতিহ্য বজায় রেখে সবাইকে মিলেমিশে শান্তিশৃঙ্খলার সঙ্গে বসবাস করতে হবে। দুর্গাপূজা সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং নির্যাতিত মানুষের পাশে থাকার শিক্ষা দেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট