1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬১ পিস ইয়াবাসহ চিহ্নিত কারবারি গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আত্রাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬১ পিস ইয়াবাসহ চিহ্নিত কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
পারভেজ গাদ্দাফী আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১:৩০টার সময় উপজেলার শুঁটকিগাছা এলাকার এবাদ চেয়ারম্যানের ভাটা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশের চৌকস একটি ইউনিট। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রায়হান (ডন) নামে ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রায়হান ডন (৩২) আত্রাই উপজেলার ০২নং ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী পশ্চিম পাড়া(ছাটমহাদিঘী) গ্রামের বছির উদ্দিন বাবলুর ছেলে। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে আত্রাই উপজেলায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে নজরদারিতে রেখে পরিকল্পিত অভিযান চালিয়ে মাদকসহ আটক করা সম্ভব হয়।
Open photo
আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোনো মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বিশেষ অভিযানে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম এর দিকনির্দেশনায় নেতৃত্ব প্রদান করেন এসআই রাকিবুল ইসলাম এবং অভিযান পরিচালনা করেন এসআই শাহজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশের এই সফল অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং মাদকমুক্ত আত্রাই গড়তে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট