1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ:
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার অন্যতম সাংবাদিক সংগঠন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ-এর বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১১টা থেকে সংগঠনের নিজস্ব কার্যালয়ে (বাসন থানার বিপরীতে) দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ধর্মবিষয়ক সম্পাদক মোঃ পারভেজ মিয়া।

এরপর সংগঠনের ২ নম্বর কার্যনির্বাহী সদস্য মরহুম হামিদ, সাধারণ সদস্য মোঃ রাজিবুল হাসান (স্বপ্ন) এবং সদস্যদের প্রয়াত বাবা-মা, ভাই-বোনসহ মৃত্যুবরণকারী সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বার্ষিক সাধারণ সভা ও সাংগঠনিক আলোচনা

বার্ষিক সাধারণ সভার আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী সভাপতি জাকির হোসেন কামাল এবং সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সদস্যদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মোঃ শহিদুল ইসলাম, আব্দুল মতিন খান, বিপ্লব, মোঃ মারুফ হাসান, শাকিল ও মোঃ আওলাদ হোসেনসহ অনেকে।

জোহরের নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর পুনরায় আলোচনা শুরু হয়। এ সময় বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন, মোঃ বেলায়েত হোসেন (শামীম), মোঃ আলামিন, দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ পারভেজ মিয়া, অর্থবিষয়ক সম্পাদক শেখ রাশেদউল ইসলাম (কমল), সহ-সাধারণ সম্পাদক মিনাল চৌধুরী সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন (পনির), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক হাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা হেলেনা পারভীন, সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন এবং সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেন প্রমুখ।

সভাপতি পদে পরিবর্তন

সভায় বক্তারা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত সভাপতি মোঃ আবুল কাশেমের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। আলোচনা শেষে তাঁকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেন-কে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

বাদ মাগরিব সাংস্কৃতিক অনুষ্ঠান

আলোচনা সভা শেষে বাদ মাগরিব শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন সহ-সাধারণ সম্পাদক মিনাল চৌধুরী সৈকত ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল।

কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়; এতে আবৃত্তি করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন (পনির) ও সদস্য বিপ্লব হোসেন ফারুক। এছাড়াও সংগঠনের সদস্য সঞ্জীব কুমার দাস এবং ঢাকা থেকে আগত অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা, সাংগঠনিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট