1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক

কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে তিন দিনব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস মোড়সহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান নেন। আগামী সোমবার রাত পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান

কর্মসূচি চলাকালে গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, “কোনো ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না। আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আবারও ফ্যাসিবাদী শাসন কায়েমের স্বপ্ন দেখছে। তবে তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না।”

তিনি আরও বলেন, “দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তাদের এ ষড়যন্ত্র প্রতিহত করার জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের অবস্থান

শনিবার সন্ধ্যা থেকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস মোড়সহ উপজেলার মোক্তারপুর, জামালপুর, বাহাদুরসাদী, জাঙ্গালীয়া, বক্তারপুর, তুমলিয়া ও নাগরী ইউনিয়ন এবং কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পথসভা ও প্রতিবাদ মিছিলে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, সাবেক সহ-সভাপতি ইনজামুল হক জাকির এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পনির খন্দকার।

Open photo 2

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক কায়েস ইসলাম রনি, সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পাপ্পু মীর, সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসিবুল হাসান শান্ত ও সদস্য সচিব হিমেল খান।

ইউনিয়নভিত্তিক নেতৃত্ব

উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছেন:

  • জাঙ্গালিয়া ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন নুহু ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা।

  • বক্তারপুর ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাইম।

  • মোক্তারপুর ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু শেখ।

  • জামালপুর ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ দেওয়ান।

  • বাহাদুরসাদী ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক শওকত আলী মেম্বার।

  • তুমলিয়া ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ আকন্দ।

  • নাগরী ইউনিয়ন: ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট