1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা

সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
"সাতক্ষীরা আদালত চত্বরের ক্যান্টিনের চালে ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করছেন জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তারা"

জি. এম. আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে আদালত চত্বরের একটি ক্যান্টিনের টিনের চালে এ বিস্ফোরণ ঘটে। ৬ দিনের ব্যবধানে একই জায়গায় দ্বিতীয়বার এমন ঘটনায় কেউ হতাহত না হলেও আদালতপাড়াসহ ডিসি অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীর বিবরণ

ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, দুপুর ১২টার দিকে এলাকাটি খুবই কর্মচঞ্চল ছিল। হঠাৎ করে ক্যান্টিনের চালে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের বক্তব্য

তবে সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ। দুষ্কৃতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

৬ দিন আগের ঘটনা

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর অজ্ঞাত দুর্বৃত্তরা একই ক্যান্টিনের চালে ককটেল ছোড়ে। তবে সেদিন সেটি বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো স্কচটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট