1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কমিটির মতবিনিময় সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন

রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কমিটির মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির মতবিনিময়

সিটি প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মহানগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত উদযাপন কমিটির নেতৃবৃন্দ। রোববার (২৯ নভেম্বর) সকালে নগর ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সুবর্ণজয়ন্তী উদযাপনে প্রস্তুতি ও সহযোগিতার আশ্বাস

সাক্ষাৎকালে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি, প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উদযাপন কমিটির নেতৃবৃন্দ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন।

মতবিনিময়ে উপস্থিত নেতৃবৃন্দ

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সাইফুল হক, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্যসচিব ড. ফিরোজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মুন্নু এবং সদস্য বিউটি খাতুন, সাদিউল ইসলাম সজীব ও এহসানুল হক সৌরভসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট