
নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি, রূপসা (খুলনা): খুলনার রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রিফাতুল ইসলাম।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার খন্দকার এহসান হিমেল, রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাকিল আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, জিয়াউল ইসলাম বিশ্বাস, ইলিয়াজ হোসেন ও মাসুম বিল্লাহ।
এছাড়াও রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, মাওলানা শফিউদ্দিন নেছারী, ওবায়েদ ফারাজী, প্রভাষক খান মেজবা উদ্দিন সেলিম, সহকারী প্রধান শিক্ষক কমল চন্দ্র সানা এবং প্রধান শিক্ষক শাবানা প্রমুখ সভায় উপস্থিত থেকে উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় মতামত তুলে ধরেন।#