1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির দুই নেতা বহিষ্কার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর

আত্রাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির দুই নেতা বহিষ্কার

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আত্রাই উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মান্নান প্রাং এবং উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুল হাকিম সরদার। তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, নওগাঁ-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজুর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আলমগীর কবিরের (মোটরসাইকেল প্রতীক) পক্ষে কাজ করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে বহিষ্কৃত নেতা মো. আব্দুল মান্নান প্রাং বলেন, বহিষ্কার নিয়ে তার কোনো উদ্বেগ নেই। অন্যদিকে মো. আব্দুল হাকিম সরদারের বক্তব্য পাওয়া যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট