1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আমদানি নিষিদ্ধ ৪৭ বোতল ইস্কাফ (ESkuf) সিরাপসহ মদিনা বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকসহ পলাতক স্বামী ও আটক স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত নারী মাদক ব্যবসায়ীর স্বামী জামরুল ইসলাম (৩৯) কৌশলে পালিয়ে যান।

রাজশাহী জেলা পুলিশের গণমাধ্যম শাখা সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আশাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বাঘা থানা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে টিমটি মালিয়ানদহ গ্রামের জামরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়ির পূর্ব দুয়ারী শয়নকক্ষের মেঝেতে কৌশলে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ৪৭ বোতল অবৈধ ইস্কাফ সিরাপ জব্দ এবং জামরুলের স্ত্রী মদিনা বেগমকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) জানান, ডিবি পুলিশের পক্ষ থেকে আটক মদিনা বেগমকে গ্রেফতার ও তার স্বামী জামরুল ইসলামকে পলাতক আসামি দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট