1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই শেষে আলুচাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠজুড়ে কেউ জমিতে সেচ দিচ্ছেন,কেউ টপ ড্রেসিং(আলু গাছের সারিতে মাটি তুলে দেয়া ও সরিয়ে দেয়ার কাজ) করছেন। আবার কেউ কেউ নিড়ানি দেয়াসহ সার-কীটনাশক প্রয়োগ করছেন।যেন দম ফেলার সময় নেই চাষিদের। এবারে নেই পোকা-মাকড়,ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আগামী ২০-২২ দিনের মধ্যে আগাম জাতের আলু বাজারে উঠবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আগাম লাগানো আমন ধান কাটার পর কৃষকরা জমি ফেলে রাখে না।বছরের পর বছর যেসব জমি পড়ে থাকতো কৃষি বিভাগের সহযোগিতায় কয়েক বছর থেকে সেসব জমিতে আলুচাষ করে বিপ্লব ঘটিয়েছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন গ্রামে চলছে আলু রোপণ,ভালো হলে বিঘাপ্রতি ৬০-৭০ মণ আলু পাওয়া যায়।একবিঘা জমি থেকে আলু চাষে খরচ হয় প্রায় ১৩-১৫ হাজার টাকা।

উপজেলার বান্দাইখাড়া গ্রামের আলুচাষি মোঃ মুনজুর রহমান জানান, এ বছর আড়াই বিঘা জমিতে আলুচাষ করেছেন তিনি। এবার তিনি বাম্পার ফলনের আশা করছেন।সুটকিগাছা গ্রামের মোঃআঃ রাজ্জাক জানান,গত বছর তিনি দুই বিঘা জমিতে আলুচাষ করেছিলেন।এবং ২৮হাজার টাকা লাভ করেছিলেন, এবারে তিনি চার বিঘা জমি চাষ করেছেন বেশি লাভের আসায়।তিনি আরও জানান, হিমাগারে আলুর বীজ রেখে ভালো মানের বীজ পেয়েছেন। মাঠজুড়ে কেউ খেতে সেচ দিচ্ছেন,কেউ টপ ড্রেসিং (আলু গাছের সারিতে মাটি তুলে দেয়া ও সরিয়ে দেয়ার কাজ) করছেন। আবার কেউ কেউ নিড়ানি দেয়াসহ সার-কীটনাশক প্রয়োগ করছেন।যেন দম ফেলার মতো সময় নেই চাষিদের নেই।আগামী ২০-২২ দিনের মধ্যে আগাম জাতের আলু বাজারে উঠবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আগাম লাগানো আমন ধান কাটার পর কৃষকরা জমি ফেলে রাখছেন না। বছরের পর বছর যেসব জমি পড়ে থাকতো কৃষি বিভাগের সহযোগিতায় কয়েক বছর থেকে সেসব জমিতে আলুচাষ করে বিপ্লব ঘটিয়েছেন কৃষকরা।জমিতে উচ্চ ফলনশীল (উফশী), ষাটাল ও স্থানীয় জাতের আলুচাষ হয়েছে।উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে আলু রোপণ চলছে, লক্ষ্যমাত্রার অধিক জমিতে আলুচাষ হবে বলে প্রত্যাশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

কৃষকদের মতে,ফলন ভালো হলে বিঘাপ্রতি ৬০-৭০ মণ আলু পাওয়া যায়।একবিঘা জমিতে আলু চাষে খরচ হয় প্রায় ১৩-১৫ হাজার টাকা৷ চলতি মৌসুমে আলুচাষের অনুকূলে রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট