1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 আজ নওগাঁর রাণীনগর হানাদার মুক্ত দিবস - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ

 আজ নওগাঁর রাণীনগর হানাদার মুক্ত দিবস

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ ১৯৭১ সালের ১০ ডিসেম্বর তুমুল ৩৭ ঘণ্টার সম্মুখযুদ্ধের মাধ্যমে নওগাঁর রাণীনগর উপজেলা হানাদারমুক্ত হয়। স্থানীয় মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে পাক হানাদার বাহিনীর ক্যাম্প ঘেরাও করে চালানো আক্রমণে তারা পিছু হটে পালিয়ে যায়। এ যুদ্ধে রাজাকার-আলবদর বাহিনীর ৪০ জন অস্ত্রসহ আত্মসমর্পণ করে।

মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খান জানান, স্থানীয় মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আসা গ্রুপও যুদ্ধে অংশ নেয়। একই সংঘর্ষে রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লুৎফর রহমান শহীদ হন। দিনটি স্মরণে আজ রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালন করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট