1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সখীপুরে সংবাদকর্মী গ্রেপ্তার: মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযান: ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেপ্তার টাঙ্গাইলের মির্জাপুরে স্কুল ও খেলার মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ: এগিয়ে এলেন ডোকলহাটি ইউথ ক্লাব ও প্রবাসীরা মির্জাপুরে বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত: শিশুদের সুরক্ষায় জনসচেতনতামূলক কর্মসূচি রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি: আক্রান্ত বাড়ছে, রামেকে ২৩ জনের মৃত্যু হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক এমপি নুসরাত তাবাসসুম বাড়ি অগ্নিকাণ্ড: শর্টসার্কিট নয় দাবি পল্লী বিদ্যুতের মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত কুষ্টিয়ায় রূপসায় পানির হাউজের ওয়াল চাপায় ধান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু পাবনায় অনুসন্ধানী সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুরে সংবাদকর্মী গ্রেপ্তার ও প্রতিবাদের দৃশ্য

সখীপুরে সংবাদকর্মী গ্রেপ্তার নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের তথ্য সংগ্রহ করতে গেলে উল্টো চাঁদাবাজির অভিযোগে স্থানীয় মাদক ব্যবসায়ীদের মবে তিন সংবাদকর্মীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি চাকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে স্থানীয় লোকজন তাঁদের সখীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার বিবরণ ও আটক সংবাদকর্মীরা

আটক ব্যক্তিরা হলেন—দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান (৩০), ‘সখীপুর বার্তা’ ফেসবুক পেজের অ্যাডমিন শেখ মনির (৪০), এনটিভি অনলাইনের প্রতিনিধি এ আর সুজন (২৮) এবং তাঁর সহযোগী তানিম (২২)।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে মাদক সেবনের সময় আটক করেন বলে দাবি করা হয়। এ সময় তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করছিলেন।

তবে একপর্যায়ে পরিস্থিতি পাল্টে যায়। স্থানীয় লোকজনের একাংশ মাদকসেবীদের পক্ষ নিয়ে সংবাদকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। পরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা তাঁদের অবরুদ্ধ করে রাখেন এবং রাতে পুলিশে সোপর্দ করেন। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ

এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মী ও মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের দাবি, পেশাগত দায়িত্ব পালনের সময় ঠিক কী ঘটেছিল, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা উচিত। একই সঙ্গে মাদকাসক্তদের ছাড়িয়ে দিয়ে সাংবাদিকদের নামে মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।#

৥মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট