1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পারিবারিক আবেগের প্রতি শ্রদ্ধা: বিএসএফ–বিজিবির সমন্বয়ে মরদেহ দেখার সুযোগ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

পারিবারিক আবেগের প্রতি শ্রদ্ধা: বিএসএফ–বিজিবির সমন্বয়ে মরদেহ দেখার সুযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : সীমান্তে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। দুই দেশের মানুষের পারিবারিক আবেগ ও সম্পর্কের প্রতি বিশেষ সম্মান দেখিয়ে বাহিনীটি ভারতীয় এক নারীর মরদেহ তার বাংলাদেশি স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ করে দিয়েছে।ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের বাসিন্দা ফনি বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুসংবাদ বাংলাদেশে পৌঁছালে তার ছোট ভাই আতাউর রহমান (৬০) ও পরিবারের সদস্যরা বোনের মরদেহ দেখার আকাঙ্ক্ষা জানান এবং এ বিষয়ে তারা বিজিবির কাছে আনুষ্ঠানিক আবেদন করেন। আবেদন পাওয়ার পরই মহানন্দা ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ–এর সঙ্গে জরুরি যোগাযোগ করা হয়। দ্রুত সমন্বয়ের মাধ্যমে ৫ ডিসেম্বর সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস–এর কাছে শূন্য লাইনে মরদেহ দেখার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে ফনি বেগমের স্বজনরা তার মুখ শেষবারের মতো দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। মানবিক এই উদ্যোগের জন্য তারা বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন— “বিজিবি সব সময় মানবিক কর্মকাণ্ডে সংবেদনশীল ও সহানুভূতিশীল। যে কোনো মানবিক কাজে বিজিবি মৌলিক দায়িত্ব হিসেবে ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট