1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

তানোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি  পালন

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরেও ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এসময় তারা কমপ্লিট শাট-ডাউন কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যসেবা ও শিক্ষা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে কার্যক্রম স্থগিত রাখেন। কর্মবিরতিতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অথচ আমরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। সরকারের নির্ধারিত কাঠামো অনুযায়ী আমাদের ১০ম গ্রেড পাওয়ার কথা থাকলেও আজও তা বাস্তবায়ন হয়নি। আমরা যোগ্য মর্যাদা ও ন্যায্য অধিকার চাই।

সমাবেশে আরও বলা হয়, আমরা রোগীদের প্রতি দায়িত্বশীল। কিন্তু ন্যায্য দাবি আদায়ের আন্দোলন বাধ্যতামূলক হয়ে গেছে। দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে পূর্ণদিবস কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচির নেতৃত্ব দেন সভাপতি: মোঃ বদিউজ্জামান আসলাম সাধারণ সম্পাদক: শেখ মাহফুজ উর রহমান সাংগঠনিক সম্পাদক: মোঃ মহিউদ্দিন আহম্মেদ, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তানোর, রাজশাহী।

নেতৃবৃন্দ জানান, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের ন্যায় তানোরেও কঠোর আন্দোলনে যাবে পরিষদ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট