1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে এবি পার্টি প্রার্থীর  নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত   - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

গোদাগাড়ীতে এবি পার্টি প্রার্থীর  নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত  

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী নির্বাচনী সমাবেশ করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর,২০২৫) গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন বলিয়া ডাইং এলাকায় নির্বাচনী সমাবেশ করেন।

এই সময় তিনি সাধারণ মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময়কালে এবি পার্টির আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।  তিনি তার শ্লোগানে মানুষকে বলেন- ‘’এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার’’ “আসুন বদলে যাই, বদলে দিই”।  অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির রাজশাহী জেলা ও মহানগরের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। নির্বাচনী সমাবেশে উপস্থিত থেকে অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, আমি নির্বাচিত হলে অত্র অঞ্চলের শিক্ষিত বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আইনের শাসন তথা সুশাসন প্রতিষ্ঠা করা হবে।

গোদাগাড়ী- তানোরের প্রতিটা সেক্টর থেকে অন্যায়, অবিচার, পেশীশক্তির প্রভাব, ঘুষ, দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকের আখড়া ও দখলদারিত্ব নির্মূল করা হবে। জুলুম নির্যাতনমুক্ত সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা হবে ইনশা আল্লাহ। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তানোর-গোদাগাড়ীর প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে সামাজিক সংগঠন। আঞ্চলিক উৎপাদিত ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে শক্তিশালী করা হবে। বিশেষ করে অত্র অঞ্চলে কৃষিভিত্তিক কলকারখানা প্রতিষ্ঠা করে এই অঞ্চলের ১০০% দারিদ্রমুক্ত সমাজ উপহার দেওয়া হবে। আপনাদের সহযোগিতা ও ঈগল মার্কায় ভোট চাই। আরও বক্তব্য রাখেন অধ্যাপক মনিরুজ্জামান এবং মাস্টার ইবরাহিম। নির্বাচনী সমাবেশে এবি পার্টির নেতাকর্মী ও সমর্থকরা এবং গোগ্রাম ইউনিয়নের বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট