1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিচারকের বাসায় নৃশংস হামলা: ছেলেকে হত্যা, স্ত্রী গুরুতর আহত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে বিচারকের বাসায় নৃশংস হামলা: ছেলেকে হত্যা, স্ত্রী গুরুতর আহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে দৃষ্টিকটূ এক হত্যাকাণ্ড ঘটেছে। মহানগরীর ডাবতলা এলাকায় নিজ বাড়িতে ঢুকে তাওসিফ রহমান সুমন (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাওসিফ রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের পুত্র। এই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, ঘটনার সঙ্গে জড়িত এক হামলাকারী আহত অবস্থায় আটক রয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।

এদিকে ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা ও ক্রাইম সিন ইউনিট কাজ শুরু করেছে। তদন্তকারীরা হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট