1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারা প্রেসক্লাব থেকে আবু বাক্কার সুজন বহিষ্কার  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে বিধবা নারী ৩ দিন ধরে যুবকের সঙ্গে পালাতক হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস দিলেন  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহীর ভুবনমোহন পার্কে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহীতে দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা’র রুহের মাগফিরাত কামনায় শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা  রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডুয়েল গেজ চান রাজশাহীবাসী নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান  নারী ও শিশু নির্যাতন বন্ধে ৭টি শক্তিশালী পদক্ষেপ: গড়ে উঠুক নিরাপদ সমাজ

বাগমারা প্রেসক্লাব থেকে আবু বাক্কার সুজন বহিষ্কার 

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য সাংবাদিক সংগঠন বাগমারা প্রেসক্লাব–এর সদস্য আবু বাক্কার সুজনকে গঠনতন্ত্র ভঙ্গ ও সংগঠনের ক্ষতি সাধনের অভিযোগে সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, আবু বাক্কার সুজন সম্প্রতি কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই স্বেচ্ছায় প্রেসক্লাব থেকে পদত্যাগ করেন এবং তা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করেন। পরবর্তীতে তিনি অনুরূপ নাম ব্যবহার করে (বাগমারা উপজেলা প্রেসক্লাব) নামে একটি নতুন সংগঠন ঘোষণা দেন এবং নিজেকে সেই সংগঠনের স্বঘোষিত সভাপতি দাবি করে সংবাদ প্রকাশ করেন। এ ঘটনায় বাগমারা প্রেসক্লাবের গঠনতন্ত্র ভঙ্গ, প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুন্ন এবং বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠলে আজ সোমবার (৩ নভেম্বর) বেলা ২ টায় বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে আবু বাক্কার সুজনকে প্রেসক্লাব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, “প্রেসক্লাবের শৃঙ্খলা ও সুনাম রক্ষায় আমরা কঠোর অবস্থানে। ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।”

প্রসঙ্গত, বাগমারা প্রেসক্লাব উপজেলার সম্মানজনক সাংবাদিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকদের নিয়ে কাজ করে আসছে। এর মর্যাদা ক্ষুন্ন হয় এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠন কর্তৃপক্ষ কঠোর অবস্থান বজায় রাখবে বলেও জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট