1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

 গোদাগাড়ীতে ঝড় বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি, নিম্নাঞ্চল প্লাবিত, কৃষকের মাথায় হাত

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শুক্রবার রাত থেকে শুরু হওয়া একদিনের অবিরাম ভারী বর্ষণে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ শুরু হওয়া ঝড় ও বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল, চরাঞ্চল এবং পদ্মার তীরবর্তী এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে বোরো ধানের পাশাপাশি সরিষা, টমেটো এবং অন্যান্য শীতকালীন ফসলও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

স্থানীয় কৃষকরা জানান, রবি মৌসুমে বোরো ধান ভালো ফলন আশা করা হয়, কিন্তু হঠাৎ এই দুর্যোগ তাদের সমস্ত শ্রম, সেচ এবং বিনিয়োগ নষ্ট করে দিয়েছে। অনেক কৃষক জানান, তারা ব্যাংক ঋণ, এনজিও ঋণ এবং ধার করা টাকায় আবাদ করেছিলেন, ফলে হঠাৎ এই ক্ষতি তাদেরকে বড় আর্থিক অনিশ্চয়তার মুখে ফেলেছে। তারা এখন কি করবে েতা ভেবে উঠতে পারছে না।

Open photo

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, “ক্ষয়ক্ষতির প্রাথমিক জরিপের তথ্য অনুযায়ী অনেক পরিমাণ বোরো ধানের উল্লেখযোগ্য অংশ পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে। জরিপ শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপজেলা ও জেলা কৃষি বিভাগে পাঠানো হবে।” কৃষকরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সহায়তা, সহজ শর্তে পুনরুদ্ধার ঋণ এবং তৎক্ষণাৎ জরুরি কৃষি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

গোদাগাড়ীর কৃষি দেশের খাদ্য নিরাপত্তা ও আঞ্চলিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে হঠাৎ এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ তাদের টিকে থাকার লড়াইকে কঠিন করে তোলে। “এই ধাক্কা থেকে ফিরে আসতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থার সাহায্য ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়, জানান স্থানীয় কৃষক আলী হোসেন।Open photo

উপজেলার কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, ক্ষতির পরিমাণ নির্ধারণের পরই ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তার জন্য নীতিমালা প্রণয়ন করা হবে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে স্থানীয় কৃষকদের জন্য ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট