1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

নাবিল গ্রুপের মুরগির বর্জ্যে তানোর গোদাগাড়ীতে ভয়াবহ পরিবেশ দূষণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট এলাকার নাবিল গ্রুপের মালিকানাধীন (নাবা ফার্ম )থেকে উৎপন্ন মুরগির লিটারের বর্জ্য (বিষ্ঠা) নিয়মিতভাবে গভীর রাতে ফেলে দেওয়া হচ্ছে তানোর উপজেলার মাড়িয়া জোকারপাড়া গ্রামের পুকুর ও রাস্তার ধারে । এতে এলাকায় ছড়িয়ে পড়েছে মারাত্মক দুর্গন্ধ, দূষিত হচ্ছে পানি, মারা যাচ্ছে মাছ এবং চাষাবাদ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাত ১২ টা থেকে ৩টার মধ্যে কোম্পানির নিজস্ব ড্রাম ট্রাক ব্যবহার করে নিয়মিত এসব বর্জ্য ফেলে চলে যায় নাবিল গ্রুপের কর্মচারীরা। দুর্গন্ধে এলাকায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

মাড়িয়া জোকারপাড়া গ্রামের কৃষকরা জানান, তারা এই পুকুরের পানি সেচ, রান্না ও গৃহস্থালির কাজে ব্যবহার করতেন। কিন্তু এখন দূষিত পানির কারণে তা আর সম্ভব নয়। পুকুরের মাছ মারা যাচ্ছে, জমিতে চাষাবাদ বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় স্থানীয় ২ নম্বর বাধাইড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসগার আলী রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, কোম্পানির বর্জ্যবাহী ট্রাক আটকালে নাবিল গ্রুপের লোকজন স্থানীয়দের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এর আগেও, গত জুলাই মাসের ৮ ও ৯ তারিখে স্থানীয়রা তানোর উপজেলার ব্রুরুজ এলাকায় এমন দুটি ট্রাক আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু তানোর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) চালকদের কাছ থেকে ‘আর বর্জ্য ফেলবে না’ এমন লিখিত মুচলেকা নিয়ে ট্রাকগুলো ছেড়ে দেন।

উল্লেখ্য, গত জুলাই মাসেই গোদাগাড়ী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে নাবা ফার্ম কে পরিবেশ দূষণের দায়ে ২ লাখ টাকা জরিমানা করে এবং ওই ফার্মের কর্মচারী নাঈমকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছিল। কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় তারা একইভাবে বর্জ্য ফেলে যাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতেও মুরগির বিষ্ঠা ফেলে দেওয়া হয় তানোর উপজেলার মাড়িয়া জোকারপাড়া গ্রামের পাশের সড়কে, যা এখন পুরো গ্রামজুড়ে তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণ সৃষ্টি করেছে। স্থানীয়রা বলেন, আমাদের ছেলেমেয়ে নিয়ে এখন গন্ধে টেকা দায় হয়ে পড়েছে। আমাদের পুকুরের পানি, বাতাস সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে এ এলাকায় বসবাস করা অসম্ভব হয়ে পড়বে।

এ বিষয়ে স্থানীয়রা রাজশাহী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যেন নাবিল গ্রুপের বর্জ্য ফেলার এই পরিবেশ বিধ্বংসী কার্যক্রম বন্ধ হয় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট