1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন ইরানী প্রফেসর কাজেম কাহদুয়ি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান………………………

ইরানের ইয়াজদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. কাজেম কাহদুয়ি গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। এসময় তিনি শিল্পবস্তুর গ্যালারি ঘুরে দেখা ছাড়াও জাদুঘরে রক্ষিত প্রাচীন ফারসি পান্ডুলিপি ও শিলালিপি দেখেন। তিনি ইতিহাসের অমূল্য সম্পদ এসব পান্ডুলিপি ও শিলালিপি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ ও অনুবাদের বিষয়ে সহযোগিতা প্রদানে আগ্রহ ব্যক্ত করেন।

 

এসময় সেখানে অন্যদের মধ্যে জাদুঘরের পরিচালক প্রফেসর এ আর এম আব্দুল মজিদ, রাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর মো. ওসমান গনী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বুধবার প্রফেসর কাজেম কাহদুয়ি রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে ইরানের ইয়াজদ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

 

উপাচার্য এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীতে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রমের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ ব্যক্ত করেন। এসময় সেখানে উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, সিন্ডিকেট সদস্য মো. সফিকুজ্জামান জোয়ার্দার, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডে, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর মো. ওসমান গণীসহ বিভাগের শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট