1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

নওগাঁ-৬: গ্রহণযোগ্য নেতৃত্বে এগিয়ে মশিউর রহমান (সোহাগ)

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জমে উঠেছে রাজনৈতিক অঙ্গন।বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নানামুখী তৎপরতা শুরু করেছেন। এরই মধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান (সোহাগ)। মশিউর রহমান সোহাগকে স্থানীয় রাজনীতিতে পরিচ্ছন্ন ভাবমূর্তির এক তরুণ নেতৃত্ব হিসেবে দেখা হচ্ছে। তাঁর ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতা, সততা ও দলের প্রতি অবিচল নিষ্ঠা তাঁকে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে এক নির্ভরযোগ্য মুখে পরিণত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি আত্রাই ও রাণীনগরসহ নওগাঁ-৬ আসনের বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি জনগণের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বন্যা ও শীতকালীন ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ অভিযান, অসহায়দের চিকিৎসা সহায়তা প্রদান, শিক্ষার্থীদের সহযোগিতা এবং যুব সমাজের কর্মসংস্থান তৈরির মতো বাস্তবমুখী কাজের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। রাজনৈতিক জীবনের সূচনালগ্ন থেকেই মশিউর রহমান সোহাগ একটি দেশপ্রেমিক ও রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর পিতা, প্রয়াত মোঃ সাইফুল ইসলাম, ছিলেন নওগাঁ জেলায় বিএনপির প্রাথমিক পর্যায়ের সংগঠক ও ত্যাগী কর্মী। দলের সেই আদর্শ ও চেতনা নিয়েই সোহাগ আজ মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে অন্যতম সক্রিয় প্রচারক হিসেবে কাজ করছেন। তাঁর প্রচারণা ও নেতৃত্বে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক অবস্থান দিনদিন আরও সুসংহত হচ্ছে বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করেন।

রাজনীতির পাশাপাশি সমাজসেবায়ও তিনি সমানভাবে সাড়া ফেলেছেন। দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার ও যুব সমাজের ইতিবাচক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। এ কারণেই তরুণ ভোটারদের মধ্যেও তাঁর জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নিজের রাজনৈতিক দর্শন সম্পর্কে মশিউর রহমান সোহাগ বলেন,আমি রাজনীতি করি মানুষের সেবা ও দেশের প্রতি দায়িত্ববোধ থেকে। জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক চেতনা এবং তারেক রহমানের উন্নয়ন ভাবনা এই ত্রিমাত্রিক দিকনির্দেশনাই আমার প্রেরণা।

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতারা মনে করছেন, বিএনপি যদি আসন্ন নির্বাচনে মশিউর রহমান সোহাগকে নওগাঁ-৬ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তবে তিনি একজন যোগ্য, গ্রহণযোগ্য ও কর্মমুখী নেতৃত্বের প্রতীক হিসেবে জনগণের আস্থা অর্জনে সক্ষম হবেন। নওগাঁ-৬ আসনে তাই এখন অনেকের মুখে একটাই নাম— মশিউর রহমান সোহাগ, একজন সম্ভাবনাময় নেতা যাঁর লক্ষ্য মানুষের কল্যাণ ও দেশের উন্নয়ন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট