1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাকসুর নির্বাচনে ভিপি ও এজিএসসহ ২০টি পদে শিবিরের জয়, জিএস পদে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জয়

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বির। আর জিএস পদে নির্বাচিত হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।শিবির ২৩টি পদের মধ্যে ২০টি পদে বিপুল ভোটে জয়লাভ করেছে।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সব কেন্দ্রের ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলে মোট ভোট পড়েছে ২০ হাজার ১৮৭। এর মধ্যে শিবির-সমর্থিত সম্মিলিত
শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৫৮৭ ভোট।

অন্যদিকে ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। তিনি ভোট পেয়েছে ১১ হাজার ৪৩৭। সহকারী সাধারণ সম্পাদক পদে শিবির-সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট। অন্যদিকে ছাত্রদল-সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।

জানা গেছে, রাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয় মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২টায়। নির্বাচনে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলসহ মোট ১১টি প্যানেল অংশ নিয়েছে। সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৫৮ জন এবং বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল সংসদের ১৫টি পদের বিপরীতে
প্রতিদ্ব›িদ্বতা করছেন মোট ৫৯৭ জন প্রার্থী। রাকসু ও সিনেট নির্বাচনে মোট ভোটার
সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার
৫৯৬ জন। মোট ২৩টি পদের মধ্যে শিবির ২০ পদে জয়লাভ করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট