1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ​ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

নওগাঁর আত্রাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ​

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান ,আত্রাই(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে জাতীয় টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ​নবাগত আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মসফিকুর রহমান রাজীব আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ মসফিকুর রহমান রাজীব টাইফয়েড জ্বরকে একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এই টিসিভি টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব । তিনি টিসিভি টিকাকে অত্যন্ত নিরাপদ ও কার্যকর বলে উল্লেখ করে ক্যাম্পেইনের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। ​এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে ডাঃ মসফিকুর রহমান ( রাজীব), স্বাস্থ্যকর্মী, শিক্ষক, অভিভাবকসহ সকলকে সহযোগিতা করার এবং প্রতিটি শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। ​

এই ক্যাম্পেইনের মাধ্যমে নির্দিষ্ট বয়সের সকল শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। টাইফয়েড টিকাদান কর্মসূচীর আওতায় ৯ মাস বয়সী হতে ১৫ বছর বয়সী সকলের জন্য এই টিকা কর্মসূচী চলবে। ​

এসময় উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. শাহী আলম সোহাগ, স্বাস্থ্য পরিদর্শক শ্যামল কুমার প্রাং, এমটিইপিআই ভারপ্রাপ্ত মো. শহিদুল ইসলাম, সিনিয়র রেজোয়ান আল মাহমুদ এবং সিনিয়র স্টাফ নার্স মোছা. আফরোজা বানু প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট